মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা ও বিজ্ঞানচর্চায় মুগ্ধ উপজেলা প্রশাসন

১ মিনিটে পড়ুন

নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করা হয়।

পরিদর্শনকালে বিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম বিশেষভাবে নজর কাড়ে। ক্লাবের কয়েকজন শিক্ষার্থীর ইংরেজিতে কথা বলার সাবলীলতা, শুদ্ধ উচ্চারণ এবং শব্দভান্ডারের দক্ষতা প্রশংসিত হয়। ইংরেজি শিক্ষক মো. মোস্তাফিজের অসাধারণ নেতৃত্বে পরিচালিত ক্লাবটির কার্যক্রমকে অনুসরণীয় ও অনুকরণীয় বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া বিদ্যালয়ের সায়েন্স ক্লাবের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প তৈরি করছে। বিশেষ করে রোবটিক্স ও সৌরবিদ্যুৎ নিয়ে তাদের কাজ করার উদ্যোগ ইতিবাচক সম্ভাবনার সৃষ্টি করেছে।

ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কালচারাল ক্লাবের সমন্বিত কার্যক্রমও পরিদর্শনকারীদের দৃষ্টি আকর্ষণ করে। ইংরেজি ভাষার বিভিন্ন গল্প ও কবিতার ওপর ভিত্তি করে নাটক মঞ্চস্থ করার উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভাষাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার আন্তরিক সম্পর্কও সন্তোষজনক বলে প্রতীয়মান হয়।

উপজেলা প্রশাসন, মনোহরদীর উদ্যোগে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানের পাশাপাশি কালচারাল, স্পোর্টস, ডিবেট, সায়েন্স, নেচার ও ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ ছয়টি ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি এসব কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও বহুমুখী প্রতিভা বিকাশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ার :
শেয়ার করুন