১ মিনিটে পড়ুন
শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াকে কেন্দ্র করে দেশব্যাপী কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় শান্তিপূর্ণ অবস্থান ও সতর্কতার বার্তা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় তাঁর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে কাঁচপুর এলাকায় এ শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে সোনারগাঁও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল-মুজাহিদ মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রোমি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালাউদ্দিন সালুসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ কর্মসূচিকে কেন্দ্র করে কাঁচপুর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।







