১ মিনিটে পড়ুন
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজিস্ট্রেশন নং-৬০২৫।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শরিফুল ইসলাম মিল্টন খান এবং সদস্য সচিব হিসেবে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে দায়িত্ব দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
এক অভিনন্দন বার্তায় ইউনিয়নের নেতৃবৃন্দ নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত নেতৃত্বের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে।
বার্তায় নেতৃবৃন্দ নবনির্বাচিত দুই নেতার সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে তাঁদের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পক্ষে:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)
রেজিস্ট্রেশন নং-৬০২৫
এসএ







