সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ইনস্পেক্টর (সড়ক ও যানবাহন) কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক

১ মিনিটে পড়ুন

০৯ নভেম্বর, ২০২৬ তারিখ রোজ সোমবার নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত এ এন এম মাসুদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।


পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অফিসার কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ।


এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুমন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নাটোরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার :
শেয়ার করুন