১ মিনিটে পড়ুন
সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন (৫৮) নামে এক ব্যক্তিকেকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত বাহার উদ্দিন বাগীরঘাট গ্রামের মৃত মছদ্দর আলী ও মৃত মাহমুদা খাতুনের ছেলে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাগীরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই ছবিতে বাহার উদ্দিনের উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।
পুলিশ জানায়, বাহার উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মামলার তদন্তেও তাকে সন্দেহভাজন আসামী আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছবেদ আলী বলেন, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে বাহার উদ্দিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।







