সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, মাদকসেবী ১২

১ মিনিটে পড়ুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, বৈষম্যবিরোধী মামলার আসামি, চুরি, ডাকাতির প্রস্তুতি ও ধর্ষণচেষ্টার মামলার আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ১২ জন মাদকসেবী। এ ছাড়া বৈষম্যবিরোধী মামলার একজন, চুরি মামলার একজন, ডাকাতির প্রস্তুতি মামলার একজন, ধর্ষণচেষ্টা মামলার একজন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার সাদ্দাম হোসেন (৩২) সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।


এদিকে ধর্ষণচেষ্টা মামলায় সিরাজুল ইসলাম ভূইয়া (৬০), চুরি মামলায় সানোয়ার হোসেন ফাহিম (২২) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় হামিম ওরফে মো. রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বাছেদ (৫৮) ও মো. মেহেদুল ইসলাম (২৮) গ্রেপ্তার হয়েছেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার :
শেয়ার করুন
সর্বশেষ