১ মিনিটে পড়ুন
১৯ অক্টোবর ২০২৬ ইং তারিখ রোজ সোমবার রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন গোপালপাড়া গ্রামস্থ জনৈক আকরাম স্বর্ণকার এর বসত বাড়ি সংলগ্ন পুরাতন পান হাটার সামনে পাঁকা রাস্তার উপর হতে রাত ০১:০৫ ঘটিকার সময় অবৈধ মাদকদ্রব্য ৭৩৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) টি ট্রাকসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজশাহী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তথ্য সুত্রে জানা যায়, রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনিদের্শনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ডিএসবি, মিডিয়া) গণের সহযোগিতায় এবং রাজশাহী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ১৯ অক্টোবর ২০২৬ ইং তারিখ রোজ সোমবার রাত ০০:২০ ঘটিকায় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন হাটকানপাড়া বাজার এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন গোপালপাড়া গ্রামস্থ জনৈক আকরাম স্বর্ণকার এর বসত বাড়ি সংলগ্ন পুরাতন পান হাটার সামনে পাঁকা রাস্তার উপর দুইজন ব্যক্তি একটি ট্রাকসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল রাত ০০.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে উক্ত ট্রাকের ভিতরে থাকা দুইজন ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশের তৎপরতায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার শামীম রেজা (২৬) আটক হয়।
মোঃ শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘি গ্রামের মোঃ নুরুল ইসলামের পুত্র। অত:পর ডিবি পুলিশ বিধি মোতাবেক অভিযুক্ত শামীম রেজার দেহ ও ব্যবহৃত ট্রাক নং-ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ তল্লাশি করে অভিযুক্ত ট্রাক ড্রাইভার শামীম রেজার ড্রাইভিং সিটের নিচ হতে একটি ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৩৮টি জীপারযুক্ত প্যাকেটে মোট ৭৩৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তাৎক্ষণিক অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।
উল্লেখ্য যে, অপর একজন মাদক ব্যবসায়ী পলাতক অভিযুক্ত মোঃ জনি আলী (২৮), পিতা-তোহরুল ইসলাম সাং-দানিয়ালপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ধন্যবাদান্তে, সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী, ও মুখপাত্র মিডিয়া সেল, রাজশাহী জেলা। ফোন: ০১৩২০-১২২৫০৪







