ডেঙ্গু প্রতিরোধ ও হৃদরোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

১ মিনিটে পড়ুন

১৭ ই অক্টোবর ২০২৬ রোজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ডেঙ্গু শক সিন্ড্রোম ও মায়োকার্ডাইটিসসহ জটিল হৃদরোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে এই মর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।


অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এডভোকেট শফিকুল হক মিলন মাননীয় সাংসদ পবা মোহনপুর, রাজশাহী ৩, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিসিঅধ্যাপক ডাক্তার মো. জাওয়াদুল হক , রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ,অধ্যাপক ডক্টর ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজের উপ-পরিচালক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শামীম, ড্যাব নেতৃবৃন্দের মধ্যে ডাক্তার মনোয়ার তারেক সাবু, ডাক্তার তোফাজ্জল হোসেন হেলাল, সহকারি পরিচালক প্রশাসন ডাক্তার আবু তালেব সহ অন্যান্য চিকিৎসকগণ এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক): বর্তমানে রামেক হাসপাতালে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন এবং চিকিৎসাধীন আছেন।


গুরুতর জটিলতা যেমন ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হৃদযন্ত্রের প্রদাহ বা মায়োকার্ডাইটিস নিয়ন্ত্রণে চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে। সচেতনতা ও পরিচ্ছন্নতা: এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে।


জাতীয় পদক্ষেপ: দেশব্যাপী চলমান তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করছে। [1, 2, 3, 4, 5]বক্তাগণের স্লোগান ছিল
“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আজকের এই আলোচনা অনুষ্ঠান।
তথ্যসূত্রে জানা যায় ১৭ অক্টোবর ২০২৬ — রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ভর্তি ৩০জন রোগী। ১৭/১০/২০২৬ *২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেইস ভর্তি ০৯ *২৪ ঘন্টায় সাসপেক্টেড হামের ডিসচার্জ ০২ *২৪ ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যু ০ *বর্তমানে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ভর্তি রোগী ৫৯

শেয়ার :
শেয়ার করুন
সর্বশেষ