সিলেটে সাদা পাথরবাস থেকে আটক ১

১ মিনিটে পড়ুন


সিলেট প্রতিনিধি: সিলেটের সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে বিদেশী মদসহ মহরম আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯। তার হেফাজত থেকে জব্দ করা হয়েছে মাদকদ্রব্য। আটকৃত ব্যক্তি কোম্পানীগঞ্জের নাজিরগাঁও এলাকার মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।

বিষয়টি সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুলে চেকপোস্ট বসিয়ে ওই ব্যক্তিকে আটক ও মাদকদ্রব্য জব্দ করে।

সাদাপাথর এক্সপ্রেসের একটি বাসে কোম্পানীগঞ্জ থেকে মাদক নিয়ে সিলেট নগরীতে প্রবেশ করছেন একজন মাদক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতেই চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে অভিযান চালায় এসআরবি। এসময় মহরম আলীর হেফাজত থেকে ৬৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মহরমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার :
শেয়ার করুন