দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১ মিনিটে পড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল, কুমিল্লা জনাব মোঃ খলিলুর রহমান এর দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অদ্য ০৫/১০/২০২৬ ইং তারিখ দুপুর ১৩:১০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভাস্থ দক্ষিণ সতানন্দি সাকিনে দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিম দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার উপর চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুইটি বস্তা থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম – উমর ফারুক (৩০), পিতা- মৃত আক্তার হোসেন, সাং- বাঘমারা, থানা- বরুড়া, জেলা- কুমিল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার :
শেয়ার করুন
সর্বশেষ