1 মিনিটে পড়ুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম।
তার সৎ, বিনয়ী ও জনবান্ধব ভাবমূর্তির কারণে ইতোমধ্যেই তিনি পিরোজপুর ইউনিয়নবাসীর আস্থার জায়গা হয়ে উঠেছেন বলে স্থানীয়রা মনে করছেন।
মাঠ ঘুরে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও বেকার যুবকদের কর্মসংস্থান নিয়ে কথা বলছেন। তরুণ থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সকল শ্রেণির মানুষের সাথে কুশল বিনিময় করছেন।এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন দেশের সেবা করেছি বি.ডি.আর. এ থেকে। এখন আমার ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। আমার লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও শিক্ষিত পিরোজপুর ইউনিয়ন গড়া। জনগণ আমাকে সুযোগ দিলে আমি তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করবো।”
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, “রফিকুল ভাই একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি বিপদে-আপদে সবার পাশে থাকেন। আমরা এমন একজনকেই চেয়ারম্যান হিসেবে চাই।”
পিরোজপুর ইউনিয়নের বি এন পির নেতাকর্মীরা “রফিকুল ইসলামের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তার মতো একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক মানুষ পেলে ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত হবে।”তিনি নির্বাচিত হলে ইউনিয়নে ড্রেনেজ ব্যবস্থা, কৃষি ঋণ, বিধবা-বয়স্ক ভাতা বিতরণে স্বচ্ছতা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।





