বদলের প্রত্যাশায় কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

1 মিনিটে পড়ুন

কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) কার্যক্রমে গতি ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। গত ১১ আগস্ট ২০২৬ নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আশিষ কুমার বসু রায় দাপ্তরিক কাজে স্বচ্ছতা, নিয়মনীতি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই দপ্তরের নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন বলে জানা যায়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নকাজে নির্ধারিত মান বজায় রাখা এবং কাজের অগ্রগতি নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তার কার্যকর তদারকি প্রকল্পের গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণকে ঘিরে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পে কাজের মান ও সময়ানুবর্তিতা বজায় থাকবে বলেও আশা তাদের।

স্থানীয়দের প্রত্যাশা, দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অব্যাহত থাকলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমে আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত সেবা পাবে।

শেয়ার করুন