1 মিনিটে পড়ুন
আন্তর্জাতিক মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব)-এর কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ২০২৬-২৭ সেশনের জন্য গঠন করা হয়েছে। মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবগঠিত কুমিল্লা জেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফুর রহমান টুকু, সাধারণ সম্পাদক মো. আজগর আলী খান আকিল এবং আইন বিষয়ক সম্পাদক মুঃ আমানুল্লাহ।
জেলা কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম মুছা ও মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর ও মোঃ কামরুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিন, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া, পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মো. আবুল বাসার, সহ-পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার শারমিন, শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা নাজিয়া আহমেদ, সমাজসেবা সম্পাদক মোঃ ইকবাল হোসাইন, সহ-সমাজসেবা সম্পাদক মো. বজলুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এড. মোঃ হাবিবুর রহমান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইফুল আলম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. হেলাল উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ শরিফ হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক মো. আব্দুল কাইয়ুম ভূইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ সোহেল মিয়া ও মোঃ এরশাদ মিয়া এবং সদস্য হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম ও মোঃ আব্দুর রহিম।
অন্যদিকে, কুমিল্লা মহানগর কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের মজুমদার, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান এবং সহ-আইন বিষয়ক সম্পাদক শুভ চন্দ্র দে।
মহানগর কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. আবু সাঈদ, সহ-সভাপতি মো. ফজলে আব্বাস, মো. আবুল বাশার ও মোঃ আসাদুজ্জামান লিটন, সহ-সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ইসলাম নাইম, সমাজসেবা সম্পাদক মো. মহসিন হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. তৌফিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মামুন মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হানুল কবির, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা ডা. ফরিদা আক্তার, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা ফাতেমা বেগম, নারী ও শিশু বিষয়ক সেল মনিটরিং চীফ ফেরদৌসী বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান (পিয়াস), সেবা পরিচালক মোঃ হোসেন, সিনিয়র অফিসার ইনভেস্টিগেশন মো. সাজ্জাদ খান, অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টিগেশন অফিসার মেহেদী হাসান মিদুল, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. সোহাগ এবং সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক মো. রুবেল মিয়া।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ নাদিম এবং সদস্য হিসেবে রয়েছেন আতিকুর রহমান সজিব ও মেহেরাজ হোসেন রনি।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করবে।
জেলা কমিটির সভাপতি মো. আরিফুর রহমান টুকু, সাধারণ সম্পাদক মো. আজগর আলী খান আকিল এবং মহানগর কমিটির সভাপতি মোঃ জিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের মজুমদার বলেন, সংগঠনের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে মানবাধিকার ও আইনগত সহায়তা কার্যক্রম কুমিল্লার প্রতিটি এলাকায় বিস্তৃত করা হবে। অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে থেকে আইনগত সহায়তা ও মানবিক সেবা নিশ্চিত করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





