1 মিনিটে পড়ুন
মুন্সীগঞ্জে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
সভায় জেলার সার্বিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, সুষ্ঠু ব্যবস্থাপনা, বিদ্যুতের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করা, অপচয় রোধ এবং বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু না রাখা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিবৃন্দ, কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।





