মনোহরদীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

1 মিনিটে পড়ুন

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে মনোহরদী সরকারি কলেজ ও মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মনোহরদী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন প্রধান, সাধারণ সম্পাদক আল আশিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাকিম মিরাজ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. রাকিব, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রুবেল প্রধান, ছাত্রদল নেতা আরিয়ান স্বপন, জেলা ছাত্রদলের সদস্য আব্দুল জব্বার, সুমন মিয়া, যুগ্ম সম্পাদক রোহান শেখ, তাহসিন মুরাদ, মো. রোহানসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, মো. হুমায়ুন কবীর , বদরুল ইসলাম মোল্লা বাবুলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণকালে ছাত্রদল নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। শুধু বৃক্ষরোপণ নয়, লাগানো গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে ছাত্রদল এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।

শেয়ার করুন