1 মিনিটে পড়ুন
বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বদলীজনিত বিদায় উপলক্ষে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নাসিফ ইনসান এবং মোঃ সাইফুল্লাহকে এক উষ্ণ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী কর্মকর্তাদ্বয় রাজশাহী জেলা পুলিশে কর্মরত থাকাকালীন তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন এবং জেলা পুলিশের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্য প্রদান কালে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বিদায়ী কর্মকর্তাদ্বয়কে রাজশাহী জেলা পুলিশে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করার জন্য ধন্যবাদ জানান এবং
তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। রাজশাহী জেলা পুলিশ সুপার উক্ত কর্মকর্তাগণকে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম (প্রশাসন ও অর্থ), এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজশাহীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তথ্য নিশ্চিত করেন,
মোসাঃ সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া, পুলিশ সুপারের কার্যালয়,রাজশাহী।





