Regional Conference on Agro-Processing 2026 কর্মশালায় আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর উপস্থিতি

1 মিনিটে পড়ুন

মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), রাজশাহীর আয়োজনে পিটিআই, রাজশাহীতে “Regional Conference on Agro-Processing 2026” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মাননীয় নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। কর্মশালায় অংশগ্রহণের পূর্বে তিনি সার্কিট হাউজে মাননীয় প্রধান অতিথি ও মাননীয় বিশেষ অতিথিদ্বয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন এবং আরএমপির পক্ষ থেকে তাঁদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
কর্মশালায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা, নীতিগত প্রতিবন্ধকতা, অবকাঠামো উন্নয়ন, মান ও সনদায়ন, রপ্তানি প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক এবং অংশীজনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন