1 মিনিটে পড়ুন
মঙ্গলবার নাটোর জেলা পুলিশের আয়োজনে শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার মোঃ শাওন বাদশা ও মোসলেহ উদ্দিন আহমেদ এর বদলীজনিত বিদায় উপলক্ষে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
তথ্য সুত্রে জানা যায়, নাটোর জেলায় সফলভাবে ছয় মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন শেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ বদলি হওয়ায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদ্বয়ের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং উজ্জ্বল কর্মজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
বিদায়ী কর্মকর্তাগণ নাটোর জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময়ে নাটোর জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ ইফতে খায়ের আলমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





