1 মিনিটে পড়ুন
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২রা আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ রবিবার সকালে ২৭তম বিসিএস এএসপি (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে অংশ গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
উক্ত অনুষ্ঠান শেষে তিনি রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করেন
প্রথমে তিনি সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন এবং বক্তৃতা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ,রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মোঃ আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বিভাগীয় ও জেলা প্রশাসন ও পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।






