1 মিনিটে পড়ুন
রাজশাহী মেডিকেল কলেজের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী রাজশাহীর জননন্দিত নেতা মিজানুর রহমান মিনু এমপি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, “চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়—এটি মানবসেবার এক মহৎ অঙ্গীকার।”
তিনি তার বক্তব্য প্রদান কালে আরো বলেন, চিকিৎসা পেশাকে আধুনিক ও জনগণের দোর গোড়ায় পৌছে দিতে সততা, মানবিকতা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে রোগীর আস্থা অর্জন করে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে গড়ে তুলতে হবে।
তারই ধারাবাহিকতায় তিনি এই অনুষ্ঠানে ইন্টার্ন ডাক্তারদের দায়িত্বশীল ও নৈতিকতা বোধ সম্পন্ন শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু আশা প্রকাশ করেন, আজকের এই শপথ নতুন প্রজন্মের চিকিৎসকদের দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তারা দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
১/৮/২০২৬ ইং তারিখ রোজ শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ড. মোঃ ফয়সাল আলম, রামেক হাসপাতালের পরিচালক,ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক,ড্যাব নেতৃবৃন্দ ও নবীন ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
সকল নবীন ইন্টার্ন চিকিৎসকদের আন্তরিক শুভেচ্ছা ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।






