১ মিনিটে পড়ুন
নীলফামারীতে জনতা ব্যাংক পিএলসি’র নীলফামারী (প্রধান) শাখা আমানত সংগ্রহে ১০০ কোটি টাকার মাইলফলক অর্জন করেছে। এ সাফল্যে শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।
এ উপলক্ষে নীলফামারী শাখা জনতা ব্যাংকের কার্যালয়ে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জনতা ব্যাংকের শাখার ব্যবস্থাপক এ কে এম সেলিম রেজা এবং জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাহমুদ মিনহাজ সাদাদসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় শাখার ব্যবস্থাপক এ কে এম সেলিম রেজা এ অর্জনে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।









