রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের অভিযানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার- ৪ জন

১ মিনিটে পড়ুন

১৫ অক্টোবর ২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন তারাপুর গ্রাম হতে গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শাহাদাত হোসেনের বসতবাড়ি হতে ভোর ০৪:১৫ ঘটিকায় চুরি হওয়া ০১টি iPhone 15 Pro Max, ইউএস ডলার, ০১ টি ম্যাসেজ বেড, ০১ টি লাগেজ, ০৪ টি প্লাস্টিকের বক্স এবং নগদ অর্থ ৮০০০৳( আট হাজার) টাকা উদ্ধারসহ ০৪ (চার) জন চোরকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


তথ্য সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তগনের নাম যথাক্রমে ১। মোঃ মোজাম্মেল হক (৩২) ২। মোঃ সোহান রহমান (২৩) ৩। মোঃ রুবেল আহমেদ (৩৮) এবং ৪। মোঃ শাহাদত হোসেন (৫২)। মোঃ মোজাম্মেল হক রাজশাহী জেলার চারঘাট থানার চামটা গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের পুত্র, মোঃ সোহান রহমান একই জেলার পুঠিয়া থানার গন্ডগোহালী জামতলা গ্রামের মোঃ আঃ কুদ্দুসের পুত্র, মোঃ রুবেল আহমেদ একই জেলার একই থানার বারই পাড়া গ্রামের মোঃ আকবর আলীর পুত্র এবং মোঃ শাহাদত হোসেন একই জেলার একই থানার তারাপুর গ্রামের মৃত দুলু প্রামানিকের পুত্র।


ঘটনার বিবরণে জানা যায় যে, গত ১৩/১০/২০২৬ ইং তারিখ বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে) পরিচালিত ডিভিশন ক্রিকেট টিমের কাভার্ড ভ্যান ভর্তি মালামাল নিয়ে ঢাকা হতে রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়ে নাটোর হরিশপুর বাইপাস মোড়ে ড্রাইভার গাড়ির তালা চেক করে গত ১৪/১০/২০২৬ ইং তারিখ সময় অনুমান ০৪.২৫ ঘটিকায় পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে রওনা করেন। নাটোরের তেবাড়িয়া রেলগেটে কাভার্ড ভ্যানটি কিছুটা ধীর গতির হলে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি গাড়ীতে উঠে। ভোর অনুমান ০৫.০৫ মিনিটে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়া থানাধীন তারাপুর মোড়ে চলন্ত অবস্থায় আবদ্ধ কাভার্ড ভ্যানের তালা ভেঙ্গে কাভার্ড ভ্যান হতে লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়েছে মর্মে পিছন থেকে আসা অন্য একটি গাড়ির ড্রাইভার কার্ভাড ভ্যানের চালককে জানায়।


কাভার্ড ভ্যান চালক সজীব শোনা মাত্রই উক্ত ঘটনাস্থলে রাস্তার পাশে কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে দরজায় লাগানো তালা ভাঙ্গা এবং দরজা খোলা দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে গাড়ির মালিককে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানালে গাড়ির মালিক গাড়ি নিয়ে দ্রুত গন্তব্যে পৌছানোর জন্য বললে ড্রাইভার গাড়ির দরজা লাগিয়ে রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় রওনা হয়ে রাজশাহী শহরের রাজপাড়া থানাধীন হোটেল গ্রান্ড রিভারভিউ এ পৌঁছিয়ে বিকেএসপির সদস্যদের বর্ণিত চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। অতপরঃ কার্ভাড ভ্যান হতে লাগেজগুলো নামানোর সময় দেখা যায় যে, বিসিবি ডিভিশন ক্রিকেট টিমের মোট ৫৪টি লাগেজ এর মধ্যে ৪৬টি লাগেজ পাওয়া যায়; বাঁকি ০৮টি বিভিন্ন সাইজের লাগেজসহ মালামাল চোর চুরি করে নিয়ে যায়।


এ ঘটনায় এস এম মেহেরব হাসান রাজপাড়া থানায় সাধরণ ডায়েরী (জিডি) নং-১১১৬, তারিখ-১৪/১০/২০২৬ ইং তারিখ মূলে একটি সাধরণ ডায়েরী করেন,যার পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসানসহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ১৫ অক্টোর ২০২৬ ইং তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন এলাকা হতে আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১টি মামলা রয়েছে।
এ চুরির ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তগণের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-০৭, তারিখ-১৫/১০/২৬ ইং তারিখ ধারা-৪৬১/৩৭৯ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

শেয়ার :
শেয়ার করুন