১ মিনিটে পড়ুন
২৯ শে অক্টোবর/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মাননীয় সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম সাওয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক,উপজেলা সরকারি কমিশনার (ভূমি),গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ সুজন মিজ্ঞা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরাচালান রোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে তথ্য সুত্রে জানা গেছে।









