১ মিনিটে পড়ুন
রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়। উক্ত সাক্ষাৎকার ও প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
রাজশাহী জেলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ মামুন অর রশিদ, পুলিশ সুপার, রাজশাহী। এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাঁপাইনবাবগঞ্জ; মোঃ আব্দুল আলীম, আরআই, পুলিশ লাইন্স রাজশাহী।
উক্ত বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ১১১ জন এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ২৪ জন, সর্বমোট ১৩৫ জন পুলিশ সদস্যদের চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা গ্রহণ করেন।









