১ মিনিটে পড়ুন
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকার ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ রাজশাহী জেলা পুলিশের অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। পাশাপাশি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরেন।
এ সময় প্রশিক্ষণার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, জনসেবা প্রদানের পদ্ধতি এবং মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। এ মতবিনিময় সভা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে পেশাগত দক্ষতা ও জনসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার।









