১ মিনিটে পড়ুন
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ করে সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রীর সঠিক ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেন।
তিনি পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।
কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ লাইন্সের আরআই মোঃ আব্দুল আলীমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









