১ মিনিটে পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলে সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাব। ১৭ সদস্যের নবগঠিত সংগঠনটির উদ্বোধনের মধ্য দিয়ে সলিমগঞ্জে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে নতুন একটি প্ল্যাটফর্মের সূচনা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সলিমগঞ্জ বাজারে শেফা আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক কালের খবরের স্টাফ রিপোর্টার মো. মাহফুজ মিয়াকে সভাপতি এবং দৈনিক বাংলার নবকন্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি ও সি টিভি অনলাইনের বার্তা সম্পাদক মো. নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, লিটন মিয়া মেম্বার, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ জয়, সদস্য আবু হাসান আপন, নবীনগর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় শীল, রুমেন সরকার, সাংবাদিক শওকত মুক্তার, সলিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এস এম বাদল এবং বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মুহাম্মদ আলী হান্টু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দেলোয়ার হোসেন সাইফী। পরে নবগঠিত প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও অতিথিরা সাংবাদিকতার দায়িত্ব, পেশাগত ঐক্য, সত্য প্রকাশ এবং জনস্বার্থে কাজ করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার, এলাকার সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরার ক্ষেত্রেও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন,
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। এ সংগঠনের সফলতায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজ মিয়া বলেন,
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। সকল সদস্যের সহযোগিতায় আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাব। প্রেসক্লাবের সাফল্যের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
নবগঠিত নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: মোঃ মাহফুজ মিয়া — দৈনিক কালের খবর, স্টাফ রিপোর্টার।
সিনিয়র সহ-সভাপতি: সোহাগ মনি — দৈনিক আমার সময়।
সহ-সভাপতি: ইমানুজ্জামান পল্লব — দৈনিক আই বার্তা।
সাধারণ সম্পাদক: মোঃ নিজাম উদ্দিন — দৈনিক বাংলার নবকন্ঠ, উপজেলা প্রতিনিধি ও সি টিভি অনলাইনের বার্তা সম্পাদক।
যুগ্ম সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম বাদল — বিশেষ প্রতিনিধি, দেশ এডিশন ও সহ-সম্পাদক, সাপ্তাহিক তিতাসের খবর।
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন — দৈনিক আমার বার্তা (মাল্টিমিডিয়া) ও বার্তা সম্পাদক, নবীনগর বার্তা টিভি।
সাংগঠনিক সম্পাদক: মোঃ আক্তারুজ্জামান — দৈনিক আগামীর সময় ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার।
সাংগঠনিক সম্পাদক (২): মনির হোসেন শাহীন — দৈনিক গণকণ্ঠ ও নবীনগর টিভি।
অর্থ ও দপ্তর সম্পাদক: মোঃ সাদ্দাম হোসাইন — দৈনিক কালের খবর, উপজেলা প্রতিনিধি।
সহ-অর্থ ও দপ্তর সম্পাদক: বেবী বিন্তে বাছেদ — মানুষের কল্যাণে প্রতিদিন।
সদস্য: দেলোয়ার হোসেন সাইফী — সি টিভি অনলাইন প্রতিনিধি।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: কাজী মেহেদী হাসান — দৈনিক ভোরের কথা ও নবীনগর ডট টিভি।
আপ্যায়ন ও বিনোদন সম্পাদক: বাবু কাহারুল — নিজস্ব প্রতিনিধি, দৈনিক সময়ের কন্ঠ, সি টিভি অনলাইন ও নবীনগর ডট টিভি।
সদস্য: জাহিদুল ইসলাম জিহাদ — নিজস্ব প্রতিনিধি, তিতাসের খবর ও সি টিভি প্রতিনিধি।
সদস্য: এ কে এম ওয়ালীউল্লাহ চৌধুরী — দৈনিক ইনফো বাংলা।
অনুষ্ঠানের শেষে নবগঠিত প্রেসক্লাবের সাফল্য, সমৃদ্ধি ও সদস্যদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সলিমগঞ্জ হাইস্কুল জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি জাকারিয়া।
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।









