১ মিনিটে পড়ুন
আগামী ২০শে অক্টোবর ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীতে আগমন উপলক্ষে পবা -মোহনপুর রাজশাহী, ৩ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলনের নেতৃত্বে নওহাটা পৌরসভা ও কাটাখালি পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পবা-মোহনপুর,রাজশাহী,৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী হাজী মোহাম্মদ মহসিন( হাই মাদ্রাসা) মাঠে আগমন উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসভা কে জন সমুদ্র পরিণত করার লক্ষ্যে তিনি নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি তার বক্তব্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে, প্রবীণ ও নবীন নেতাকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভাকে সফল ও সার্থক করার আহ্বান জানান। তথ্য মতে জানা যায় তিনি আরো বলেন আমাদের লক্ষ্য এক, আমাদের শক্তি ঐক্য। তৃণমূলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় জনসভা জনসমুদ্রে পরিণত হবে এটাই আমাদের প্রত্যাশা।
তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ, সুদৃঢ় হোক বিএনপির ঐক্য” এটাই হোক আমাদের অঙ্গীকার সবার আগে বাংলাদেশ। “






