১ মিনিটে পড়ুন
সিলেট প্রতিনিধি: সিলেটে অফারের নামে প্রতারণা। বিজ্ঞাপন বা সাইনবোর্ডে সাথে বাস্তবের তার কোনো মিল নেই। এমন প্রতারণার অপরাধে সিলেটের জিন্দাবাজারের বারুতখানায় অবস্থিত ‘বন্ড’ নামের কাপড়ের দোকানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনার দেবানন্দ সিনহা। এসময় তাকে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগীতা করে।
দেবানন্দ সিনহা জানান, তাদের সাইন বোর্ড ও ব্যানারের ৪০ পারসেন্ট মূল্যছাড়ের কথা লেখা দেখিয়ে কাস্টমারদের ভেতরে নিয়ে যায়, কিন্তু সেখানে দেখা যায় অনেক আইটেমে মাত্র ১০ পারসেন্ট মূল্য ছাড়।
তিনি আরও জানানা, বিজ্ঞাপনে অত্যন্ত দামি প্যাকেট দেখালেও বাস্তবে অত্যন্ত স্বস্তা মোড়কে পোশাক ডেলিভারি দিচ্ছে। এটাও প্রতারণা। এ কারণে তাদেরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্কও করা হয়েছে।
এজেএ




