রাজশাহীতে আরডিএ কতৃপক্ষের নির্দেশ অমান্য করে রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান -অভিযোগকারীর বিরুদ্ধে প্রতিপক্ষের মিথ্যা তথ্য দিয়ে নিউজ এর প্রতিবাদ –

১ মিনিটে পড়ুন

রাজশাহী নগরীর ৩ নং ওয়ার্ডের নতুন বিল শিমলা এলাকায় নিজের জায়গা বাদেও রাস্তার নির্ধারিত জায়গা দখল করে ক্ষমতার দাপটে বহুতল ভবন নির্মাণের অভিযোগের তথ্য পাওয়া যায়।
তথ্য সুত্রে জানা যায় রাস্তার জায়গা দখল করে ক্ষমতার দাপটে বহুতল ভবন নির্মাণ করায় এলাকাবাসীর পক্ষে মোঃ মাহবুব আলী গং বাদী হয়ে গত ১৫/০৭/২০২৬ ইং তারিখে রাজশাহী উন্নয়ন কতৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান বরাবর ডাঃ আনোয়ার আলী গং দের বিরুদ্ধে অভিযোগ তুলে আবেদন করেন।


উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে জরুরী ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন,রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
তথ্য মতে আরও জানা যায়, পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট অভিযোগের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে তথ্য নেন।
তথ্য প্রদান কালে স্থানীয় উপস্থিত জনগণ এবং জনগণের পক্ষে মাহবুব আলী রাজশাহী সিটি করপোরেশনের রাস্তার জায়গা জোর পূর্বক দখল করে ক্ষমতার দাপটে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে যাহা বন্ধ রাখতে আরডিএ কতৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এর নিকট জোরালো অনুরোধ জানান।


মাহবুব আলী জানান,পরিদর্শন শেষে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট বলেন, “অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আরডিএ’র ইমারত বিধি অনুযায়ী বহুতল ভবন নির্মাণ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং পরবর্তীতে আরডিএ কতৃপক্ষ ইমারত নির্মানের সার্বিক বিধিমালা পর্যবেক্ষণ করেন এবং ইমারত নির্মাণ বিধির কয়েকটি শর্ত ভঙ্গ করে উক্ত বহুতল ভবন নির্মাণ কাজ করা হচ্ছে মর্মে আরডিএ কতৃপক্ষের অথারাইজড অফিসার ও সদস্য সচিব, মোঃ আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত উক্ত ভবন নির্মাণ কাজ বন্ধের নোটিশ দেন এবং নোটিশে কেন উক্ত বহুতল ভবন ভেঙ্গে দেয়া হবেনা এই মর্মে সাতদিন সময় বেঁধে দিয়ে গত ১৬/০৭/২০২৬ ইং তারিখে ডাঃ আনোয়ার আলী গং দের বিরুদ্ধে একটি শোকজ নোটিশ প্রদান করেন যাহার সর্বশেষ মেয়াদ ছিল ২২/০৭/২০২৬ ইং তারিখ।
কিন্তু তারা আরডিএ কতৃপক্ষের নির্দেশনা অমান্য করে রাস্তার জায়গা দখল করে ক্ষমতার দাপটে ডাঃ আনোয়ার আলী গং নির্মাণ কাজ চলমান রাখাই স্থানীয় এলাকাবাসী ও অভিযোগকারী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার নির্ধারিত জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের কারণে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে জনদুর্ভোগ আরও বাড়বে যাতে করে ঝামেলা ও গন্ডগোলসহ সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অবৈধ দখল উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কিন্তু তারা কোনকিছুর তোয়াক্কা না করে নির্মাণ কাজ চলমান রাখে যাহার প্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী মোঃ মাহবুব আলী পুনরায় আরডিএ চেয়ারম্যান বরাবর আবেদন করেন।
উক্ত আবেদনের প্রেক্ষিতে আরডিএ কর্তৃপক্ষ ৬০ (ষাট) দিনের সময় বেঁধে দিয়ে (বহুতল ভবন) নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দিয়ে নির্মাণকারীদের/ প্রতিপক্ষের বিরুদ্ধে শোকজ নোটিশ প্রদান করেন।
উক্ত নোটিশ পাওয়ার পর কিছুদিন কাজ বন্ধ ছিল।


কিন্তু আরডিএ কতৃপক্ষের তথ্য ও অভিযোগকারীর তথ্য মতে জবাব দাখিলের পূর্বে বা অনুমতি ছাড়াই তারা গত সাত/আটদিন থেকে রাস্তার জায়গা দখল করে ক্ষমতার দাপটে অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে। এলাকার জনসাধারণের এবং বাদী মাহবুব আলী বলেন,আরডিএ কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে কিভাবে তারা বহুতল ভবন নির্মাণ কাজ চালানোর ক্ষমতা রাখে এই প্রশ্ন কি রয়ে যায় না!


এ বিষয়ে জানতে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট এর সাথে কথা বলা হলে তিনি জানান,এই কাজ আরডিএ ইমারত আইন লংঘন করে চলমান রেখেছে যাহার বিরুদ্ধে আরডিএ ইমারত নির্মাণ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


কিন্তু আরডি কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ( বহুতল ভবন) নির্মাণকারীগণ/ প্রতিপক্ষগণ পুনরায় গায়ের জোর দেখিয়ে কাজ চলমান রেখেছে।
ভুক্তভোগীরা এবং অভিযোগকারী মাহাবুব আলী জানান যে,মাঝে কিছুদিন কাজ বন্ধ থাকলেও তারা গত ০৫ /১০/২০২৬ ইং তারিখ হতে পুনরায় নির্মাণ কাজ চলমান রেখেছে।


এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অভিযোগকারী মাহবুব আলী জানান, ওইখানে দায়িত্বে রত ম্যানেজারের সাথে কথা বলা হলে সে বলে আমাদের কাছে কাজ করার অনুমতি আছে যার প্রেক্ষিতে আমি/আমরা কাজ চলমান রেখেছি।
ঘটনার সত্যতা ও তথ্য নিশ্চিত করতে আরডিএ কর্তৃপক্ষের অথারাইজড অফিসার রাহেদুল ইসলাম রনী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,রাজপাড়া থানা পুলিশের সাথে যোগাযোগ করে বিষয় টি জানান উনারা ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে বাদী মাহবুব আলী বলেন,তাৎক্ষণিকভাবে আমি / আমার লোক রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর স্মরণাপন্ন হলে তিনি এসআই হাবিব সহ কয়েকজন ফোর্স ঘটনাস্থলে পাঠিয়ে দেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।


রাজপাড়া থানার দায়িত্বরত এস আই হাবিব পরিদর্শনকালে বহুতল ভবন নির্মাণ কাজের দায়িত্বে থাকা ম্যানেজার কে থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে কাজ বন্ধ করার পরামর্শ দেন এবং বলেন অন্যথায় কাজ বন্ধ রাখতে বলেন কিন্তু তারা বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে।


অভিযোগ সুত্রে আরো জানা যায়, উহার প্রেক্ষিতে এলাকাসীর পক্ষে গত ১৩/১০/২০২৬ তারিখে মোঃ মাহবুব আলী আরডিএ চেয়ারম্যান বরাবর কাজ বন্ধ রাখার এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে একটি লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে জানতে আরডিএ কতৃপক্ষের অথারাইজড অফিসার মোঃ রাহেদুল ইসলাম রনির সাথে কথা বলা হলে তিনি জানান যে উক্ত দরখাস্তের ফাইল আরডিএ চেয়ারম্যান মহোদয়ের নিকট পাঠানো হয়েছে নির্দেশ আসলেই আমরা পরবর্তী নোটিশ করব।

অভিযোগকারী মাহবুব আলীর বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত নিউজের প্রতিবাদ :

এদিকে অভিযোগকারী মাহবুব আলী জানান,রাস্তার জমি জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করায় আমি আরডিএ কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দায়ের করেছি যাহার প্রেক্ষিতে গত ১৩/ ১০/ ২০২৬ তারিখে প্রতিপক্ষ গণ অর্থাৎ বহুতল ভবন নির্মাণকারীগন অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণালীত, মিথ্যা ও ভিত্তিহীন নিউজ প্রকাশ করিয়েছে যাহার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি আরো বলেন আমাকে সমাজের কাছে হেয় করার উদ্দেশ্যে তারা যদি মিথ্যা অপপ্রচার চালায় তাহলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
তবে বহুতল ভবন নির্মাণকারী গণের মোবাইল নম্বর না থাকায় এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার :
শেয়ার করুন
সর্বশেষ