গাইবান্ধার ফুলছড়িতে কিশোরী ক্লাব সদস্যদের প্রশিক্ষণ অনুষ্টিত

১ মিনিটে পড়ুন

৩০ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখে ফুলছড়ি উপজেলার জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কিশোরী ক্লাব সদস্যদের ১৭ জন স্বেচ্ছাসেবা, এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টি বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজু মিয়া, প্রশিক্ষণ টি পরিচালনা করেন মোছা: সালেহা আক্তার পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফ ডব্লিউ ভি), ছিন্নমূল মহিলা সমিতির শিক্ষা সুরক্ষা প্রকল্পের সমন্বয়কারী মো: আহসানুল করিম ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন কুমার চক্রবর্তী প্রমুখ। আয়োজনে: ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান, সহযোগিতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

শেয়ার :
শেয়ার করুন