১ মিনিটে পড়ুন
জামালপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে সামাজিক সম্প্রীতির ভূমিকা শীর্ষক আলোচনা সভা, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে কর্মসূচি করা হয়।
অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আক্তার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর -৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউল রহমান সফি, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি কাজী মশিউর রহমান।
সরকারি ও দলীয় নেতা-কর্মী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা মাধ্যমিক পরীক্ষা অফিসার মো: ছানোয়ার হোসেন
অনুষ্ঠানের শুরুতে বক্তারা তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রেখে সুন্দর ও সুস্থ সমাজ গড়ার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন।
এরপর ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন করায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তরুণ ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত রাখতে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী (ভলিবলসহ অন্যান্য খেলার সরঞ্জাম) বিতরণ করা হয়।




