চিলমারিতে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

১ মিনিটে পড়ুন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির আনুমানিক বয়স পাঁচ বছর হবে বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার সংলগ্ন দক্ষিণ খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সকালে নদে শিশুর মরদেহ ভাসতে দেখে কয়েকজন এগিয়ে গিয়ে সেটি তীরে তুলে আনেন। পরে বিষয়টি চিলমারী মডেল থানায় জানানো হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, নৌ পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে সকল তথ্য নৌ পুলিশের কাছে রয়েছে। আমরা তাদের সাথে কথা বলে পরে সকল বিষয়ে ব্রিফ করা হবে।

এউ/মফস্বল

শেয়ার :
শেয়ার করুন