আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাব

১ মিনিটে পড়ুন

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ার ১৪তম নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন আফগান-আমেরিকান ডেমোক্র্যাটিক রাজনীতিক আয়েশা ওয়াহাব। অন্যদিকে, ভার্জিনিয়ার সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আফগান-আমেরিকান আলাহা আহরার পেয়েছেন মাত্র ০.৯৪ শতাংশ ভোট।

৩৯ বছর বয়সী আয়েশা ওয়াহাব ২০২৬ সালের আগস্টে ক্যালিফোর্নিয়ার ১৪তম নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে জয়ী হন। এবার সাধারণ নির্বাচনে নিজের আসন ধরে রাখতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

এর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ও আফগান-আমেরিকান নারী হিসেবে ইতিহাস গড়েন আয়েশা ওয়াহাব।

রাজনৈতিক জীবনে সাশ্রয়ী আবাসন ও সরকারি কাজে স্বচ্ছতাসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়েছেন তিনি। বর্তমান নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার উচ্চ ব্যয়কে প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন এই রাজনীতিক।

অন্যদিকে, আমেরিকার প্রতিনিধি পরিষদে ভার্জিনিয়ার সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আফগান-আমেরিকান আলাহা আহরার।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৩ হাজার ২০টি ভোট, যা মোট ভোটের ০.৯৪ শতাংশ। এ ফলাফলে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

একই নির্বাচনী এলাকায় ডেমোক্র্যাট প্রার্থী ইউজিন ভিন্ডম্যান ৫৯.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডগ অলিভান্ট ৩৭.৭৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সূত্র : আফগানিস্তান ইন্টারন্যাশনাল

এজেএ

শেয়ার :
শেয়ার করুন