ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির দোয়া

১ মিনিটে পড়ুন

দুনিয়া ও আখেরাতে সমৃদ্ধি লাভ করার জন্য পড়ুন নবীজি (সা.) থেকে বর্ণিত এই দোয়াটি:

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِي رِزْقِي

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি যামবি, ওয়া ওয়াসসি’ লি ফি দারি ওয়া বারিক লি ফি রিযকি।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমার পাপ মার্জনা করে দিন, আমার ঘরে প্রশস্ততা দিন এবং আমার রিজিকে বরকত দিন।


দোয়াটি বর্ণিত হয়েছে আবু মুসা আশআরির (রা.) সূত্রে: একবার তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্য ওজুর পানি নিয়ে গেলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওজু করার সময় উপরোক্ত দোয়াটি পাঠ করছিলেন।

দোয়াটি শুনে হজরত আবু মুসা (রা.) আরজ করলেন, ‘হে আল্লাহর নবী, আমি আপনাকে এই দোয়াটি পাঠ করতে শুনলাম।’

মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুচকি হেসে পালটা প্রশ্ন করলেন, ‘আর কি কিছু রয়ে গেল?’

অর্থাৎ, এই সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমেই আখেরাতের জীবনের জন্য আল্লাহ তাআলার ক্ষমা, দুনিয়ার জীবনে বাসস্থানের স্বাচ্ছন্দ্য ও রিজিকের বরকত প্রার্থনা করা হয়ে গেছে। জীবনের সব গুনাহ মাফের মাধ্যমে আখেরাতের মুক্তি সুনিশ্চিত হয়। ঘরে প্রশস্ততা ও শান্তির মাধ্যমে পারিবারিক জীবনে সুখ অর্জিত হয়। রিজিকে বরকত আসার মাধ্যমে দুনিয়াবি অভাব-অনটন দূর হয় ও সমৃদ্ধি লাভ হয়।

সূত্র: সুনানে নাসাই ও আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ

শেয়ার :
শেয়ার করুন
সর্বশেষ