বরিশালের উজিরপুরে ইস্ট মশাং ইয়াং ইউনিটির উদ্যোগে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

১ মিনিটে পড়ুন

চ্যাম্পিয়ন সরকারি শিকারপুর কলেজ, রানার-আপ শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজ উজিরপুর, ২৪ অক্টোবর ২০২৬: তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে ইস্ট মশাং ইয়াং ইউনিটি (EMYU) আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় সরকারি শিকারপুর কলেজ চ্যাম্পিয়ন এবং শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট মশাং ইয়াং ইউনিটির সভাপতি তানভীর আহমেদ।


প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাশেদুল হাসান, আসমা খানম, সজল ডাকুয়া ও আমরিন লিনাত। অনুষ্ঠানটি মডারেট করেন এনামুল হক এবং সঞ্চালনা করেন মাহমুদ আফ্রিদি ও মাহমুদুল হাসান সবুজ। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রিয়াজ হোসেন ফকির, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল হক, মাহমুদুল হাসান সবুজ, সাকুর শিকদার ও হেমায়েত হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ক্লাবের সহসভাপতি সোহাগ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবী তরিকুল ইসলাম তুষার এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য।


প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে প্রাইজমানি, বই, খাতা, ট্রফি ও মেডেল প্রদান করা হয়। আয়োজনের লজিস্টিক পার্টনার হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে বই, খাতা ও কলম বিতরণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, আত্মবিশ্বাস, যুক্তিনির্ভর মতপ্রকাশ ও নেতৃত্বের দক্ষতা বিকাশের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তরুণদের মধ্যে জ্ঞানচর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ার :
শেয়ার করুন