হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

১ মিনিটে পড়ুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হামছাদী ৬৩নং হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি জনাব মোঃ আল-মুজাহিদ মল্লিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর-এ ইয়াসিন নোবেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তার। প্রতিযোগিতার উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার জনাব দেলোয়ার হোসেন।


এ সময় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ৬৩নং হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোঃ আজিজুল হক। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিয়া আফরোজ সিদ্দিকা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামছাদীর বিশিষ্ট সমাজসেবক জহির আহম্মেদ, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ মোবারক হোসেন, বিশিষ্ট সমাজসেবক আফজাল হোসেন, মোঃ মেহেদী হাসান হালিম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদ আলম।


দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল-মুজাহিদ মল্লিক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

শেয়ার :
শেয়ার করুন