খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতার সৌজন্য সাক্ষাৎ

১ মিনিটে পড়ুন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালেক।

সৌজন্য সাক্ষাৎকালে বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

আলোচনায় পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালেক বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

শেয়ার :
শেয়ার করুন