১ মিনিটে পড়ুন
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণের মধ্যে জনাব মোঃ মহসিন মিয়া, জনাব কামরুল হক মারুফ এবং জনাব শেখ আশ্বাফুজ্জামান এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওবায়দুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি যুগ্ম-সচিব জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, ব্যাংকের কোম্পানী সচিব জনাব মোঃ ওমর ফারুক ভূঁঞাসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ।
বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর-২০২৫ইং সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ঐ তারিখে স্থিতিপত্রসহ তদ্বিষয়ে পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন এবং ২০২৬ইং সালের জন্য অডিটর নিয়োগ ও নিরীক্ষা ফি নির্ধারণ করা হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার স্বতঃস্ফুর্তভাবে যুক্ত থেকে ব্যাংকের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও আগামী বছরের কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত সম্মানিত চেয়ারম্যান ও পরিচালকগণ, শেয়ারহোল্ডার ও অন্যান্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। সর্বশেষে সভাপতি মহোদয় সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।









