এসএসসি পরীক্ষা ২০২৬ এর পুনঃনিরীক্ষণ প্রসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের বক্তব্য

1 মিনিটে পড়ুন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচলিত বিধি মেনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফল পুনঃনিরীক্ষণের কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিভিন্ন গণমাধ্যমে ফল প্রকাশের বিষয় নিয়ে পুনঃনিরক্ষণ কার্যক্রম বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড একটি জন গুরুত্বপূর্ণ ও জরুরী সেবামূলক প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা থাকায় এবং আবেদনের সংখ্যা তুলনামূলকভাবে অধিক হওয়ায় ও শিক্ষাবর্ষের কথা চিন্তা করে পরীক্ষা সংক্রান্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা জরুরী প্রশাসনিক কার্যক্রম প্রয়োজন বোধে অফিস সময়ের পরেও অব্যাহত রাখা এই বোর্ডের একটি নিয়মিত ও রুটিন কাজের অংশ।

জরুরী ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মেনে চলার স্বার্থে রাতের বেলায় শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের ফলাফল অতি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। তাই কোন শিক্ষার্থী যেন ভুল মূল্যায়ন এর কারণে ক্ষতিগ্রস্ত না হয় বিষয়টি নিশ্চিত করাই বোর্ডের অন্যতম প্রধান দায়িত্ব। সাংবাদিক মহলের দায়িত্বশীল ভূমিকা ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানকে শিক্ষাবোর্ড সব সময় শ্রদ্ধা করে। সেই সাথে শিক্ষা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের জন্য সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করে।

রাতের বেলায় চলমান এই জরুরী ও রুটিন ভিত্তিক প্রাতিষ্ঠানিক কার্যক্রম কে অন্য কোন বিশেষ প্রেক্ষাপটে বা ভিন্নভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে। একই সাথে রাজশাহী শিক্ষা বোর্ডে সব সময়, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বদ্ধ পরিকর।
রাজশাহী শিক্ষা বোর্ড শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সর্বসাধারণকে কোন ধরনের গুজব বা অসম্পন্ন তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

শেয়ার করুন