১ মিনিটে পড়ুন
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জৈটাবটতলা গ্রামস্থ জনৈক মোঃ মাসুদ রানা এর বসতবাড়ির পশ্চিমে অর্জুন গাছের নিচে পাকা রাস্তার উপর রাত ১০.৪৫ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ৪০০ বোতল ESkuf উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। তথ্য সূত্রে জানা যায়, পলাতক অভিযুক্তদ্বয়ের নাম ১। মো: রুবেল হক (২৬) ও ২। মো: কামিরুল (২৫)। মো: রুবেল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের মো: আতাউর রহমানের পুত্র এবং মো: কামিরুল পাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলাকান্তি রাণীহাটি গ্রামের মো: সুভান আলীর পুত্র।
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১০ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ সোমবার রাত ০৯:১০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানা ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একই তারিখ রাত ১০:২৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন জৈটাবটতলা গ্রামস্থ জনৈক মোঃ মাসুদ রানা এর বসতবাড়ির পশ্চিমে অর্জুন গাছের নিচে পাকা রাস্তার উপর দুই জন মাদক কারবারী একটি প্রাইভেটকারের ব্যাকডালা খুলে সাদা রঙের দুইটি প্লাস্টিকের বস্তাসহ গাড়ির পাশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১০ আগস্ট ২০২৬ খ্রি. রাত ১০.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ১০:৪৫ ঘটিকায় দুইটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা রাস্তার উপর ফেলে রেখে অভিযুক্তদ্বয় উক্ত সীলভার গোল্ড কালারের প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল হতে নাচোল থানাগামী রাস্তায় কৌশলে পালিয়ে যায়।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) অভিযুক্তদ্বয়ের ফেলে যাওয়া দুইটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪০০ বোতল ESkuf উদ্ধার করেন। অবৈধ মাদকদ্রব্য ESkuf উদ্ধারের এ ঘটনায় পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।









