1 মিনিটে পড়ুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. হুমায়ুন কবিরকে সভাপতি গোলাম আজম সৈকতকে সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক এবাদুল হক পারভেজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও এড. আব্দুল মোমেন মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক হাওলাদার।
সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।





