গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মশার লাভা ধ্বংস করুন কার্যক্রম উদ্বোধন

1 মিনিটে পড়ুন

গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ শান্তিপল্লী এলাকায় মশার লাভা ধ্বংস করনের জন্য মেডিসিন স্প্রে করে কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শওকত হোসেন সরকার।

উদ্বোধন শেষে তিনি সাংবাদিক ও জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- এই স্প্রে আজকে থেকে শুরু করলাম,আপনারা জানেন এটি একটি আমেরিকার ওষুধ।৫৭ টি ওয়ার্ড ই মশার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে।আজকে এ ৫৭টি ওয়ার্ড মধ্যে ৯টি ওয়ার্ডের প্রধান্য দিয়ে ই স্প্র শুরু করব । পরে আস্তে আস্তে সবগুলি জায়গায় কার্যক্রম পরিচালনা করা হবে।

এই কার্যকম চালু থাকবে, তবে এই ওষুধের একটি সুফল হল এটি মানুষের পরিবেশের কোন ক্ষতি করে না। মশার ধ্বংস করে মশার যে লাবরা সেটাকে ধ্বংস করে দেয় মশা উৎপন্ন হতে পারেনা। কিন্তু এটাতে কোন পরিবেশের ক্ষতি হয় না। মশা নিধন কার্যক্রম পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ডে পরিচালিত হবে।

আমাদের এই ৯টি ওয়ার্ডে যে চ্যালেঞ্জ দেখা গেছে মশা নিয়ে সেটা যেন আমরা কাটিয়ে উঠতে সক্ষম হতে পাড়ি, ইনশাআল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ মেডিসিন কোম্পানির কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন