রাজশাহীতে পরিবেশ, বন ও জলবায়ু ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 মিনিটে পড়ুন

৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০টায় রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর বিভাগীয় কমিশনারের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
তথ্য সুত্রে জানা যায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মো. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির,রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

সভায় পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়।

শেয়ার করুন