হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসা সমবায় সমিতির নির্বাচনে সদস্য পদপ্রার্থী কাশেদ আলী

1 মিনিটে পড়ুন

হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসা সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন কাশেদ আলী। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সমিতির সদস্যদের মূল্যবান ভোট ও দোয়া কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণায় কাশেদ আলী ব্যবসায়ীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নে কাজ করা, সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী সমিতি গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, “আপনাদের আস্থা ও ভালোবাসাই আমার পথচলার শক্তি। নির্বাচনে আমাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে ব্যবসায়ী ও সমিতির কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাব।”

আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাশেদ আলী সমিতির সকল সদস্যের সহযোগিতা, দোয়া ও ভোট প্রত্যাশা করেছেন।

শেয়ার করুন