1 মিনিটে পড়ুন
হোয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬ উপলক্ষে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোঃ আতিয়ার রহমান। তিনি নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোঃ আতিয়ার রহমানকে একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী সংগঠক হিসেবে উল্লেখ করে তাঁর সমর্থকরা জানান, সমিতির সদস্যদের অধিকার সংরক্ষণ, ব্যবসায়ীদের কল্যাণ এবং সমবায়ের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।
সভাপতি পদপ্রার্থী মোঃ আতিয়ার রহমান বলেন, “সমবায়ের সদস্যদের আস্থা ও সহযোগিতাই আমার প্রধান শক্তি। নির্বাচিত হলে সমবায়কে আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করব।”
তিনি আরও বলেন, সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ, সমবায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যবস্থা করাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।
এদিকে, আসন্ন নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট দিয়ে মোঃ আতিয়ার রহমানকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তাঁর সমর্থকরা। তারা আশা প্রকাশ করেন, সদস্যদের মূল্যবান ভোটে তিনি নির্বাচিত হয়ে সমিতির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।





