গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গ্রাজুয়েশন সিরিমনি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

1 মিনিটে পড়ুন

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছোট শিক্ষার্থীদের গ্রাজুয়েশন সিরিমনি, ১১৩ টি হাই স্কুলের শিক্ষার্থীরা মেধাবিকাশ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ জন ট্যালেন্টপুল এবং ১৩ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত হয়।

গ্লোবাল স্কুল এন্ড কলেজের অঙ্গ সংগঠন কুরআন সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৪২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০ টি কিন্টার গার্ডেনের পঞ্চম শ্রেণির মোট ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয় এবং তাদের মধ্য থেকে ১১ জন টেলেন্ট পোল এবং ১৭জন সাধারণ বৃত্তি অর্জন করে।বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট,নগদ অর্থ প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রধান উপদেষ্টা এ এফ এম মনিরুজ্জামান অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো নজরুল ইসলাম খান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন বাদল, সাংবাদিক আজমিরি সুলতানা, বিশেষ অতিথি গুলজার হোসেন সাবেক চেয়ারম্যান , অবসরপ্রাপ্ত অধ্যাপক শোভারানী মন্ডল, শিক্ষক মোশাররফ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মধ্যাহ্ন ভোজের বিরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন