1 মিনিটে পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে কলেরা রোগ প্রতিরোধে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুল করিম।এ উপলক্ষে
গতকাল শনিবার (২২আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুল করিম, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।উপজেলার ৫৫ টি ক্যাম্পে একযোগে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
প্রথম ডোজ ১৪৫ টি কেন্দ্র ২৩ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এ ক্যাম্পেইনে উপজেলার ৬ টি ইউনিয়ন একটি পৌরসভার ২ লক্ষ ৭ হাজার জন নারী- পুরুষ ওই ক্যাম্পেইন সুবিধা পাবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিলসার্জন ডঃ নাজমুল করিম বলেন,আগে কলেরা রোগে গ্রাম উজাড় হয়ে যেত, যা বর্তমানে নিয়ন্ত্রণে এলেও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। জাতীয় সব টিকাদান কর্মসূচির মতো এ ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।





