বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)এর নির্বাহী পরিচালক হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম খান এর দায়িত্ব গ্রহণ

1 মিনিটে পড়ুন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ জাহাঙ্গীর আলম খান। ইতিপূর্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।চেয়ারম্যান হাসান জাফির তুহিন দায়িত্ব গ্রহণের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক, শফিকুল আলম সমাপ্ত।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে গতিশীল ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ ব্যক্তিদের বিভিন্ন নেত্রী স্থানীয় ব্যক্তিদের ও দায়িত্ববান কর্মকর্তাদের বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করছেন তারই ধারাবাহিকতায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে গত ১৭/ ৮/ ২০২৬ ইং তারিখে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ জাহাঙ্গীর আলম খান।

তিনি দায়িত্ব গ্রহণের প্রাক্কালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,রাজশাহীর পোড়ামাটির গর্ব সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত আলহাজ্ব ব্যারিস্টার আমিনুল হক এর ছোট ভাই এবং নেসকো রাজশাহীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল(অব:) শরিফ উদ্দিনের ভাই রাজশাহীর গর্ব প্রয়াত ড. মুহাম্মদ আসাদুজ্জামানের কবর জিয়ারতএবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এরপর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবনে পৌঁছালে কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা নব যোগদানকৃত নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খানকে ফুলের তোড়া দিয়ে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেন।

তথ্যসূত্রে জানা যায়, মোঃ জাহাঙ্গীর আলম খান দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মময় সময়ে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ও মানুষের জীবনমানের অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাজশাহী সহ সারা বাংলাদেশের মানুষ আশাবাদী তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বরেন্দ্র অঞ্চলের যোগ্য কৃতি সন্তান তথা রাজশাহীর গোদাগাড়ীর গর্বিত সন্তান ডক্টর আসাদুজ্জামান এর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করে দেশে উন্নয়নের আলো ছড়িয়ে দিবেন।

একজন নিবেদিতপ্রাণ ও কর্মনিষ্ঠ মানুষ হিসেবে তাঁর নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করছি। মহান এই কর্মবীরের হাত ধরে বরেন্দ্র অঞ্চলের উন্নয়নের ধারা আরও বেগবান হোক এই প্রত্যাশা রাজশাহী বাসী কামনা করেন। রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার এই যোগদান কে সাধুবাদ জানান এবং তার সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

শেয়ার করুন