মনোহরদীতে হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নবাগত ইউএনও শুভেচ্ছা বিনিময়

1 মিনিটে পড়ুন

নরসিংদীর মনোহরদী উপজেলার নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে মনোহরদী উপজেলা হিউম্যান রাইটস হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মনোহরদীতে মানবাধিকার, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা হিউম্যান রাইটস হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মো. আ. কুদ্দুস, মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আলমগীর, উপদেষ্টা ও সাংবাদিক আজমিরী সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সাগর এবং সমাজকল্যাণ সম্পাদক মো. দিদার এলাহী।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আলমগীর নবাগত ইউএনও মাহমুদুল হাসানের কাছে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

নবাগত ইউএনও মাহমুদুল হাসান সংগঠনের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান। তিনি সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন